যশোর

রাত পোহালেই শার্শা উপজেলা পরিষদ নির্বাচন

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ রাত পোহালেই ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন শার্শা উপজেলা নির্বাচন। এর আগে প্রার্থীদের শেষ হয়েছে গনসংযোগ ও প্রচার প্রচারণা। কেন্দ্র গুলোতে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জামে।

দ্বিতীয় ধাপের এ নির্বাচনে শার্শা উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় তিনটি পদে ১১প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। কাল সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত এই এ উপজেলায় ভোট গ্রহণ চলবে।

শার্শায় ১১ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে অহিদুজ্জামান (আনারস), আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল), ইব্রাহিম খলিল (ঘোড়া), ও সোহরাব হোসেন (দোয়াত কলম)।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সরদার (তালা), তরিকুল ইসলাম (টিয়াপাখি), শফিকুল ইসলাম মন্টু (চশমা) ও শাহরীন আলম (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল)ও শামীমা খাতুন (কলস)।

দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এ উপজেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব এবং আনসার সদস্যরা রয়েছেন।

শার্শা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, আজ সকালে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে কেন্দ্রে। নির্বাচন সুষ্ঠু করতে শার্শা উপজেলার সবগুলো কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এ উপজেলায় প্রথমবার ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপজেলায় ১টি পৌরসভা ১১টি ইউনিয়নে ১০২ কেন্দ্রে ৮১৪ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ভোটার ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ ও মহিলা ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। ১০২ প্রিজাইডিং অফিসার, ৮১৪ সহ প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২৬৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবে।

এই বিভাগের আরও সংবাদ