সিলেট

কানাইঘাটে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকালে উপজেলার ৩নং দীঘিরপার পূর্ব ইউনিয়নে এ মর্মান্তিক ঘটানাটি ঘটে।

বজ্রপাতে নিহত ব্যক্তি উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের পুত্র ওমান প্রবাসী মোহাম্মদ মাহতাব উদ্দিন উরফে মাতাই।

স্থানীয়রা জানান, মাহতাব সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সুরমা নদীর তীরবর্তী মাঠে গরু চড়াতে যান। পরে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটানাস্থলেই মারা যান।

বজ্রপাতের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

এই বিভাগের আরও সংবাদ