নেত্রকোনা

দুর্গাপুরে একুশে ফেব্রুয়ারী উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্ততি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এম রকিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস ছালাম,সহকারি কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব। এছাড়া সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকল দপ্তরের অফিসার্সবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সর্বস্থরে মহান একুশের চেতনাকে ছড়িয়ে দিতে উপজেলা চত্ত্বরে ৩ দিনব্যাপী একুশের বই মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রভাতফেরি, পুষ্পস্তবক অর্পণসহ দিবস কেন্দ্রিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে স্ব-স্ব প্রতিষ্ঠানকে আহবান জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ