সিলেট
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ২


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।





