৫ হাজার ৭৫০পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক


ইয়ামিন হোসেন: একের পর এক মাদক উদ্ধার করে চমক দেখিয়ে যাচ্ছেন ভোলা সদর উপজেলার ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার টিম।
একাদিকবার জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার গোলাম মোস্তফা ইলিশা ফাঁড়িতে যোগদান করার পর থেকেই পুলিশ যে জনগণের বন্ধু, তার কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে যাচ্ছেন। এ ছাড়া মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে একের পর এক মাদকের চালান আটক করে ব্যাপক আলোচনায় এসেছে তিনি।
যোগদানের পর থেকে বিপুল সংখ্যক ইয়াবা,গাঁজা, বিদেশী মদ আটক করেছেন।
তারই ধারাবাহিকতায় বুধবার (৭ই জুন) দুপুরে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এ এস আই সুজন, এ এস আই মাইনুল, এ এস আই রিপনসহ পুলিশের একটি টিম ইলিশা ঘাটে অভিযান করলে সন্দেহ্ ভাজন তল্লাশি করলে আমির হোসেন (৫২) নামের ব্যক্তির কাছে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
আটকৃত ব্যক্তি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ১৭নং বারপাড়া ইউনিয়নেরআমিরাবাদ গ্রামের মিরাজ মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র বলেন, আটকৃত আমির হোসেন পেশাদার মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে দস্যুতা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় ও মামলা প্রক্রিয়াধীন।





