মুন্সিগঞ্জ

শ্রীনগরে ইউপি চেয়ারম্যান-সচিবসহ একাধিক কক্ষে চুরি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও তথ্য প্রযুক্তি কেন্দ্রসহ একাধিক কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এসব কক্ষের জানালার গ্রিল কেটে ও তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল ভিতরে প্রবেশ করে নগদ টাকা, ল্যাপটপ ও সিসি ক্যামেরার কন্টোলবক্স নিয়ে যায়। গত শনিবার দিবাগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াছ জানান, চোরের দল ইউপি সচিবের কক্ষের তালা ভেঙ্গে আলমারিতে থাকা নগদ ২৫ হাজার টাকা, ১টি ল্যাপটপ ও উদ্যোক্তার কক্ষ থেকে প্রায় ৩৫ হাজার টাকা, ডিভাস এবং চেয়ারম্যানের কক্ষের জানালার গ্রিল কেটে সিসি ক্যামেরার কন্টোলবক্স নিয়ে যায়।

এই বিভাগের আরও সংবাদ

বাড়ৈখালী ইউপি সচিব মো. ইমরান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে জানতে বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আভিযোগ পেয়েছি। তদন্ত চলমান আছে।

এই বিভাগের আরও সংবাদ