রাজধানী

রাজধানীতে নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে রাজধানীর ফার্মগেট এলাকায় সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে তেজগাঁও থানা ছাত্রদল।

রাত ৮ টায় (১৮ নভেম্বর ২০২৬) ফার্মগেট মোড় ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের নিয়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মো. আকতার হোসেন ফরাজী এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন, ১নং যুগ্ম – সাধারণ সম্পাদক- কাজী সোহেল রানা।

এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা ছাত্রদলের নেতা -নূরে আলম সজিব, মো. ফাহাদ হোসেন,ন্যাশনাল পলিটেকনিক ছাত্রদল নেতা- সাজ্জাদ হোসেন সায়েম ও মো. কাঞ্চন; ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের গাজী আবু সুফিয়ান আহমেদ, ও নুর মো. আকাশ, হোসেন।,সামিউল বাছির রাকিব, বকাউল ইসলাম নাইম।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন , যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জিতু শিকদার, এবং সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. ইব্রাহীম রাজ, সহ – সাংগঠনিক সম্পাদক- মোঃ সালাউদ্দিন আহমেদ। স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সাংগঠনিক উপস্থিতির মধ্য দিয়ে ফার্মগেট এলাকায় এ অবস্থান কর্মসূচি সম্পন্ন হয়।

এই বিভাগের আরও সংবাদ