মুন্সিগঞ্জ

শ্রীনগরে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাঘড়ায় মো. হান্নান শাহ্’র (সৌদি আরব প্রবাসী) উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ৭ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাঘড়া ক্বারী আহাম্মদ ইল্লাহ্ শাহ্’র বাড়ি সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল নাসের তানজিলের সভাপতিত্বে বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন। আব্দুর রহিম শাহ্ ও মো. সেলিম খানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল সালাম, তাসলিমা বেগম, আলেয়া আক্তার, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম মোল্লাসহ অনেকে।

অসহায় প্রত্যেক পরিবারকে ছোলা, ডাল, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেল, খেজুর, মুড়ি, সেমাইসহ অন্যান্য খাদ্য সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ