দিনাজপুর

হিলিতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হিলি প্রতিনিধি: “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়।

এই বিভাগের আরও সংবাদ

পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সেই সাথে নারী নির্যাতন রুখতে পুরুষদের এগিয়ে আসার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা,পারুল নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমারসহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ