রাজনীতি
জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা


দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন এই বৈঠক শুরু হয়।
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি চলছে।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে নিজেদের কর্মসূচি এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় তুলে ধরবে দলটি।





