মুন্সিগঞ্জ

শ্রীনগরে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মো. রায়হান (১৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে দিকে উপজেলার সমষপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে হৃদয় (১৮) নামে অপর আরোহী আহত হয়।

স্থানীয়রা জানায়, জানান, মাওয়া গামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-১২ ৬৬৭৬) সঙ্গে ঢাকা গামী মোটরসাইকেলের (ঢাকা মেট্রো ল- ২৪ ৫৪৭৭) মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থল থেকে আহত রায়হানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত হৃদয়কে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা।

এই বিভাগের আরও সংবাদ

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন মোল্লা জনান, ভিকটিমের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও সংবাদ