শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার সদর ইউনয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর চকবাজারে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো. আমজাদ হোসেন আলমাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলামের স ালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি ও শ্রীনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. পারভেছ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশ প্রমুখ। এ সময় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতির প্রতিবাদে এদিন কোলাপাড়া, রাঢ়িখাল, বাঘড়া ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শান্তি সবাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।





