মুন্সিগঞ্জ

শ্রীনগরে কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ হয়েছে। শনিবার সকাল ১০ টায় কোলাপাড়া বাজার সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্যানাল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ্ কিসমতের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস ছালাম, আওয়ামী লীগ নেতা গোলাপ খান খোকন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম রতন, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সেলিম, দিলিপ চক্রবর্তী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন, ইউনিয়ন যুবলীগ নেতা সাজেদুল আলম ওপেল, আতাহার হোসেন, হাসেম হাওলাদার, জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান জনেট, স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম সুমন, হুমায়ুন আহম্মেদ, ইউপি সদস্য মাহবুব শাহ, ফয়েজুল ইসলাম টারজান, ছাত্রলীগ নেতা জিসান আহমেদ অন্তুসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। উক্ত শান্তি সমাবেশে কোলাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ