ভোলা

ভোলায় ৮ কেজি গাঁজাসহ আটক-২

ইয়ামিন হোসেন: ভোলায় পুলিশের অভিযানে ৮কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জগন্নাথ দীঘি ইউপির কোদালিয়া গ্রামের মফিজুর রহমান এর ছেলে মোবারক হোসেন(৩১) ও চিওড়া ইউনিয়নের ষোলতলা গ্রামের আবদুল হালিমের ছেলে আবদুল লতিফ (৫০)।

এই বিভাগের আরও সংবাদ

আটকৃত মাদক কারবারিদের মাদক নিয়ন্ত্রণ আইনে কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা।

এই বিভাগের আরও সংবাদ