ভোলা

তজুমদ্দিনে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করলেন সাদিয়া ফাউন্ডেশন

মোহাঃ নূরন্নবী তন্ময়,তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি: রোদ উঠলেও উত্তাপ নেই। দিনভর বইছে হিমেল হাওয়া। ঠাণ্ডা হাওয়া ভোলার মেঘনার কোল ঘেষা তজুমদ্দিনে বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও ঠাণ্ডার দাপটে বিপাকে পড়েছেন এখানকার মেঘনা পাড়ের দরিদ্র জনপদগুলো। এসব মানুষগুলোর পাশে দাঁড়াতে উপহারের হাত বাড়িয়ে দিয়েছেন সাদিয়া সমাজকল্যাণ ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে তজুমদ্দিনের বিভিন্ন পয়েন্টে প্রায় শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

উক্ত ফাউন্ডেশনের দেওয়া কম্বল পেয়ে প্রচণ্ড শীতের কষ্টে কাতর শীতার্তদের মুখে অকৃত্রিম হাসি ফুটেছে। অভাবের কারণে অনেকেরই কম্বল কেনা সম্ভব হচ্ছিল না। সেখানে নতুন কম্বল হাতে পেলে তাদের খুশিতে মন ভরে যেতে দেখা গেছে।

এই বিভাগের আরও সংবাদ

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উক্ত উপজেলার চাঁদপুর ০৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কবির মিয়া, সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ এর সাধারণ সম্পাদক ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও সংবাদ