ভোলা

ভোলার রাজাপুরে শীতার্ত মানুষের পাশে শ্যামপুর তুলাতুলি মানব কল্যাণ ফাউন্ডেশন

ইয়ামিন হোসেন,ভোলা: ভোলা সদর উপজেলার রাজাপুরের অন্যতম সামাজিক সংগঠন “শ্যামপুর তুলাতুলি মানব কল্যাণ ফাউন্ডেশন” প্রতি বছরের ন্যায় এবারও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

বৃহস্পতিবার শ্যামপুর স্কুল মাঠে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, কোষাধক্ষ্য মোঃ রাসেলসহ সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভাপতি আবদুস সালাম তার বক্তব্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান করেন এবং এ সংগঠন ভবিষ্যতে এ ধরনের কাজ করতে পারে তার জন্য দোয়া কামনা করেন। সাধারণ সম্পাদক ইব্রাহীম বলেন এ সংগঠন শিক্ষা সংস্কৃতি দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সমাজের সচেতন ব্যক্তিদের এই সংগঠনের পাশে থাকার আহ্বান করেন।

এই বিভাগের আরও সংবাদ