ভোলা

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজা সহ আটক-৩

ইয়ামিন হোসেন,ভোলা: ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

২৩ নভেম্বর বিকালে পূর্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অভিযান করে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন পূর্ব ইলিশা বাঘার হাওলা গ্রামের বাসিন্দা রহিম সিকদার বাদশা, ইসমাইল ও সোহেল।

এই বিভাগের আরও সংবাদ

ডিবি পুলিশের ওসি এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আসাদুজ্জামান সর্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করেন।

আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

এই বিভাগের আরও সংবাদ