মুন্সিগঞ্জ
শ্রীনগরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা


আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, শ্রীনগর থানার ওসি (অপারেশন) পুষ্পেন দেবনাথ প্রমুখ।
দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী এ মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট স্টলে সেবাসমূহ তাৎক্ষণিক বিত্তিতে প্রদান করা হয়।





