ভোলা

ভোলার বিএনপির নেতা আসিফ আলতাফসহ ৩৪ নেতাকর্মীর হাইকোর্টে জামিন

ইয়ামিন হোসেন,ভোলা: গত ৫ই নভেম্বর বরিশাল বিভাগীয় বিএনপির সমাবেশে যোগ দেওয়ার পথে ভেদুরিয়া ঘাটে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এমন অভিযোগে শফিকুল ইসলাম ইলেকশন নামের এক ব্যক্তি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ কে প্রধান আসামী করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক ভিপি শেলিমসহ ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনের নামে ভোলা সদর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৮।

ওই মামলায় আজ ঢাকার মহামান্য হাইকোর্টে ব্যারিস্টার কায়সার কামাল ও এডভোকেট আবদুল জব্বার এর মাধ্যমে জামিন আবেদন করলে হাইকোর্টের বিচারপ্রতি মোস্তফা ইসলাম ও বিচারপ্রতি আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত ২৩ নং কোর্ট তাদের আগাম জামিন দিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

এদিকে এই মামলা প্রত্যাহারের দাবীতে আজ বেলা ১২ টায় ভোলা সদর রোডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন বিএনপির নেতা হুমায়ুন কবির সোপান, এনামুল হক, হেলাল উদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ