শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে প্যারালাইসিস রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঐতিহ্যবাহী সংগঠন ‘শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে এলাকায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোটা নতুন কোন ঘটনা নয়। সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এলাকায় ব্যপক ভাবে হতদরিদ্র পরিবারের সাহায্য সহ বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও ওয়াজ মাহফিলে আর্থিক সাহায্য করে আসছে। তাদের কাছে কোন অসহায় হতদরিদ্র সাহায্যের হাত পাতলে ফিরে আসার কোন উদাহরণ এ পর্যন্ত নেই। সংগঠনের সদস্যদের মূখ্য ভূমিকায় ও উপদেষ্টা মন্ডলীদের সুপরামর্শক্রমে শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ বর্তমানে উপজেলার একটি মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।
তারি ধারাবাহিকতায় উপজেলার শেরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাদারীনগর গ্রামের আব্দুর রশিদকে তার প্যারালাইসিসের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। রবিবার (৯ অক্টোবর) শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের নিজ কার্যালয়ে সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে এ সহায়তা দেওয়া হয়
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহ সভাপতি ফরিদ আহমেদ সরকার, অর্থ সম্পাদক নাজির আহমেদ,পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান নাঈম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক জুনাইদ আহমেদ জনি, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম, সুমন আহমেদ, আবুল খায়ের প্রমুখ।
আব্দুর রশিদ দীর্ঘদিন যাবৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত। দরিদ্র আব্দুর রশিদ নিজের কিছু জমি-জমা বিক্রি করে এতদিন চিকিৎসা করালেও এখন কোন উপায়ান্তর না পেয়ে সংগঠনের নেতাদের কাছে যোগাযোগ করলে সংগঠন কর্তৃক তার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।





