ময়মনসিংহ

নান্দাইলে শিশু পাঠাগারের শুভ উদ্বোধন

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আলোর ভুবন পাঠাগারের উদ্যোগে শিশু পাঠাগারের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার সিংরইল ইউনিয়নের মর্নিংসান প্রি ক্যাডেট স্কুলে এ “শিশু পাঠাগার” শুভ উদ্বোধন করা হয়।

এ সময় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন হিসেবে এ মর্নিংসান স্কুলের জমিদাতা মোছাঃ সখিনা খাতুন। প্রধান শিক্ষক মোঃ সোহেল রানার সভাপতিত্বে পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম সিংরইল ইউনিয়ন চেয়ারম্যান, বিশেষ অতিথি বইপাড়া আন্দোলন নান্দাইলের সম্মানিত সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফাইজুল ইসলাম, অত্র স্কুলের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ নুরুল হক মাস্টার, এসএমএস এমবি মার্কেটিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ কামরুজ্জামান জামান সহ আরো অনেকেই।

এই বিভাগের আরও সংবাদ