ভোলা

একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের মাতম

ভোলা প্রতিনিধি: ভোলার পরানগঞ্জ বাজারের কম্পিউটার ব্যবসায়ী স্কুল শিক্ষক আবু কালাম মাষ্টারের একমাত্র সন্তান জুবায়ের হোসেন (২৬) আজ সন্ধ্যায় বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

জুবায়ের হোসেন ইলিশা ৮নং ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকার পরানগঞ্জ বাজার সংলগ্ম মজগুনী বাড়ীর আবু কালাম মাষ্টারের একমাত্র ছেলে। জুবায়ের হোসেন এর অকাল মৃত্যুতে শোকের মাতম চলছে পরিবারসহ পুরো এলাকায়।

এই বিভাগের আরও সংবাদ

জুবায়ের হোসেন এর এক নিকটবর্তী স্বজন জানান জোবায়ের দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভোগছেন সেই চিকিৎসা করাতে গিয়েই আজ মৃত্যুবরণ করেছে। মৃত্যুকালে বাবা মা ও এক বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

জুবায়ের হোসেন এর মৃত্যুতে পরানগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ