ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সংবর্ধনা


মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করে উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সংবর্ধনা অনুষ্ঠানের আগে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির আংশিক অনুমোদন দেয় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃত্বে পৌরসভার চরনিখলা উচ্চ বিদ্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়ক ও পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, ভি.পি রফিকুল ইসলাম, এডভোকেট হাবিবুর রহমান মিলন, উৎপল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে পৌরসভা সহ ১১টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ৪ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে মোঃ হাসান মাহমুদকে সভাপতি ও রানা আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট ঘোষণা করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।


