ভোলা

সড়ক দূর্ঘটনায় ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় ফারদিন নামের এক কিশোর মৃত্যুবরণ করেছেন।

নিহত ফারদিন ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা পুলিশ কর্মকতা মোঃ হোসেন এর পুত্র এবং ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

এই বিভাগের আরও সংবাদ

নিহত ফারদিনের ফুফাতো ভাই বলেন স্কুল বন্ধ থাকায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয় ফারদিন। তার বন্ধুরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে আমরা খবর পেয়ে সেখানে যাই। আশংকাজনক অবস্থায় ভোলা হাসপাতাল থেকে বরিশাল শেবাচিম সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মাদারীপুরের কাছাকাছি গেলে মৃত্যুবরণ করেন।

ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের ইনচার্জ মোঃ মামুন জানান শুক্রবার সকাল ৯ টা ৫০ মিনিট ফারদিন, রোহানসহ তিনজন এক্সিডেন্ট হওয়া রোগী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে রেফার করা হয়।

এদিকে ফারদিনের মৃত্যুর সংবাদের কথা শুনে তার আত্মীয় স্বজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও সংবাদ