ভোলা
ভোলায় স্কুল দাবালীগ প্রতিযোগিতার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


ইয়ামিন হোসেন, ভোলা: ভোলায় স্কুল দাবালীগ প্রতিযোগিতার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বাংলাদেশ দাবা ফেডারেশন এর উদ্যোগে এবং ভোলা জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে ভোলা জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্কুল দাবালীগ প্রতিযোগিতার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান , ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোনতাসির আলম রবিন চৌধুরী, দাবা ফেডারেশনের প্রশিক্ষক সাইফুল ইসলাম অমিসহ বিভিন্ন স্কুলের প্রতিযোগী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ সহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





