ভোলা

ঝালকাঠির মাদক কারবারি ভোলায় আটক

ইয়ামিন হোসেন,ভোলা: ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ঝালকাঠির মাদক কারবারি মেহেদী হাছান (২০) নামে ১ মাদক কারবারি কে আটক করেছে ইলিশা ফাঁড়ির পুলিশ।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা দিকে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম আজম এর নেতৃত্ব এএসআই সুজন মাঝি,এএসআই গুলজার হোসেন, এএসআই মোঃ রিপনসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে মেহেদী হাসানকে তল্লাশি করে তার বহন করা একটি কালো ব্যাগ থেকে ২৮৩০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আটককৃত মেহেদী হাসান ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পাটিখালঘাট ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আলম তালুকদারের ছেলে।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম আজম জানান আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা প্রকিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ