ভোলা

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির তিন নেতা আটক

ইয়ামিন হোসেন, ভোলাঃ ভোলায় পুলিশের ওপর হামলার মামলায় বোরহানউদ্দিন পৌরসভা বিএনপির ৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোরহানউদ্দিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিটন, সাচড়া ওয়ার্ড বিএনপির সম্পাদক মো. মোর্শেদ।

এই বিভাগের আরও সংবাদ

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকির জানান, রোববার বিএনপির কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা করা হয়। এ ঘটনায় মামলায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে।

এই বিভাগের আরও সংবাদ