ভোলা
ভোলায় পুলিশের অভিযানে ২৪শ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক


ইয়ামিন হোসেনঃ ভোলায় পুলিশের অভিযানে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ২৪শ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি কে আটক করেছে ইলিশা ফাঁড়ির পুলিশ। রবিবার সকালে ইলিশা ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি সুমন কান্তি দাস, শাহপরান ও মুরাদ নামের তিন কারবারি কে আটক করেন।
ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ২৪শ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি কে আটক করা হয়। আটকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।





