রাজনীতি

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।রোববার (১২ জুন) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ৮টা থেকেই প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই বিক্ষোভ সমাবশের আয়োজন করেছে।

সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়।

এই বিভাগের আরও সংবাদ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণে সদস্যসচিব রফিকুল আলম মজনুর যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রহমান বাবিব, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, নাজিম উদ্দিন আলম, মীর সরাফত আলী সপু, ফজলুল হক মিলন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ