গোপালগঞ্জ

গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম হারুন-অর-রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিএম হারুন-অর-রশিদ পিনু কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা।

এই বিভাগের আরও সংবাদ

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে কানাইপুর থেকে পিনুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতা, যৌথ বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

এই বিভাগের আরও সংবাদ