পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৯৯


রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫২ টি মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩, লালবাগ বিভাগ ৫৯, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৪৫, তেজগাঁও বিভাগ ৬৬, মিরপুর বিভাগ ১৩৯, গুলশান বিভাগ ৪৪ উত্তরা বিভাগ ৪২ ও গোয়েন্দা বিভাগ দুই জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল, সাতটি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১ হাজার ৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইলফোন ও ৩২হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





