নওগাঁ

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে আদিবাসী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত সুশান্ত পাহান নামের ধর্ষক যুবককে আটক করেছে মহাদেবপুর থানা ও নওহাটামোড় ফাঁড়ি পুলিশ। অপরদিকে ধর্ষিতা কিশোরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেছেন তার স্বজনরা। আটককৃত ধর্ষককে বিজ্ঞ আদালতের মাধ্যমে শনিবার ১১ জুন নওগাঁ জেল হাজতে প্রেরন করেছেন পুলিশ।

কিশোরী ধর্ষণের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের ধনজইল বড় মহেশপুর জংলীপাড়া গ্রামে।

এঘটনায় ধষীতা কিশোরীর বড় বোন বাদী হয়ে, ধনজইল বড় মহেশপুর জংলীপাড়া গ্রামের লক্ষণ পাহানের যুবক ছেলে “সুশান্ত পাহান” কে আসামি করে শুক্রবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার কয়েক ঘন্টার মধ্যেই ধর্ষককে আটক করেন পুলিশ।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে (ভিকটিম) কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হলে যুবক “সুশান্ত পাহান” তার মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণকালে কিশোরী’র ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে সুশান্ত পাহান পালিয়ে যায়। গুরুতর অবস্থায় ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে রাতেই নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন স্বজন ও স্থানিয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং মামলার কয়েক ঘন্টার মধ্যেই শনিবার ভোর রাতে এস আই সামির উদ্দীনের নেত্রীত্বে এস আই আব্দুল খালেক, শামিনুল ও জিয়াউর রহমান ঝটিকা অভিযান চালিয়ে বড় মহেশপুর (মাইবার দিঘি) নামক স্থান থেকে ধর্ষক সুশান্ত পাহানকে গ্রেফতার পূর্বক শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ