রাজনীতি

নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে বিএনপির সমাবেশ

গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে বিএনপি। শুক্রবার সকাল ১০টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশের আয়োজন করে যৌথভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সমাবেশে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হন। এতে করে প্রেস ক্লাবের সামনের সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে পুলিশও রয়েছে সমাবেশ স্থলে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

এই বিভাগের আরও সংবাদ

সমাবেশে এরই মধ্যে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরাফত আলী সপুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ