রাজনীতি

আন্দোলন ছাড়া সরকার পতন সম্ভব নয় : দুদু

‘আন্দোলন ছাড়া সরকারের পতন সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, রাস্তার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। রোববার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশের চলমান সংকট সমাধান হতে পারে। বর্তমান সরকার দেশে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে, তা একমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে মীমাংসা হতে পারে। এর বাইরে আর কোনো পথ নেই।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না। কারও এটা ভাবাও ঠিক হবে না। বিএনপি অন্যায়ের সঙ্গে কখনও আপস করে না।

বিএনপির এ নেতা বলেন, এ সরকারের আমলে সব দ্রব্যমূল্য বেড়েছে। খালেদা জিয়ার আমলে তেলের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা লিটার, যা এখন ২০০ টাকা। বাকিগুলো তো আপনারা জানেন। তাই দ্রব্যের দাম কমাতে হলে খালেদা জিয়া সরকার দরকার।

এই বিভাগের আরও সংবাদ