রাজনীতি

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। শনিবার (১৪ মে) সকাল ১০টার দিকে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

জানা গেছে, কর্মসূচি শুরু হওয়ার আগেই বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে গত ১০ মে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। একই প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

এই বিভাগের আরও সংবাদ