দেশজুড়ে

সরিষাবাড়ীতে জাতীয় শিশু দিবস পালিত ও পুরস্কার বিতরণ

তৌকির আহাম্মেদ হাসু: সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মী, উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,উপজেলা আওয়ামীলীগে সহ সভাপতি পৌর মেয়র মনির উদ্দিন,সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত, সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আব্দুল মজিদ।

এছাড়াও দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

এই বিভাগের আরও সংবাদ