জাতীয়

ঈদ উপলক্ষে গরিব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ।

ইসমাইল হোসেন পোরশা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পোরশা উপজেলার অসহায় জনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

আজ সোমবার বেলা ১১ঃ০০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে ৪৬ নওগাঁ ১ আসনের মাননীয় সাংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে দুস্থ গরিব ও অসহায় জনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক সহায়তা স্বহস্তে বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সম্মানিত সিনিয়র সদস্য জনাব তৌফিকুর রহমান শাহ চৌধুরী, পোরশা থানা তদন্ত অফিসার শাহ আলম, এলজিইডি প্রকৌশলী এএম এন সুলতানুল ইমাম, বিএনপি নেতৃবৃন্দদের মধ্যে মনিরুল ইসলাম আব্দুল জব্বার সহ ছয় ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও সহায়তা গ্রহণকারী জনগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ