বরিশাল

বজ্রপাতে ৫টি গরু মারা যাওয়ায় নিঃস্ব অসহায় সাহাব আলী

​নিজস্ব প্রতিবেদক, হিজলা (বরিশাল): বরিশাল জেলার হিজলা উপজেলায় গতকাল ২৪ মে দিবাগত রাত আনুমানিক ১১ টার সময় এক ভয়াবহ বজ্রপাতের ঘটনায় এক খামারির ৫টি গরু মারা গেছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে পুরো পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছে।

গতকাল রাতে উপজেলার ৩নং গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত সাহাব আলী মাঝি হিজলা উপজেলার ৩নং গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা এবং হিজলা উপজেলার নিবন্ধিত ভোটার। তবে তাঁর বাসস্থানটি হিজলা ও মুলাদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় এমনিতেই তাঁদের দৈনন্দিন জীবনসংগ্রাম বেশ কঠিন। গতকাল রাতে আকস্মিক ও তীব্র বজ্রপাতে তাঁর গোয়ালঘরে থাকা ৫টি গরু ঘটনাস্থলেই মারা যায়। ​ভুক্তভোগী সাহাব আলী মাঝি জানান, এই ৫টি গরুই ছিল আমার পরিবারের একমাত্র সম্বল এবং আয়ের প্রধান উৎস।

বর্তমান বাজারে এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। চোখের পলকে আমার সব শেষ হয়ে গেল। এখন আমি পরিবার নিয়ে কীভাবে বাঁচব, তা ভেবে পাচ্ছি না, ​হঠাৎ করে এত বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় সাহাব আলীর পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দা হওয়ায় তাঁদের পক্ষে একা এই ক্ষতি কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব নয়।

এ বিষয়ে স্থানীয়রা হিজলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। একজন অসহায় ও ক্ষতিগ্রস্ত লোকটির পাশে দাঁড়িয়ে তাঁকে জরুরি সরকারি তহবিল থেকে আর্থিক অনুদান ও মানবিক সহায়তা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি, হিজলা ও পার্শ্ববর্তী মুলাদী উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক এবং সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি দপ্তরকে এই অসহায় পরিবারটির পুনর্বাসনে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এই বিভাগের আরও সংবাদ