কেএমপি’র অভিযানে ৩২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) আব্দুল মান্নান বাদল(৪৫), পিতা-মোঃ আমির হোসেন, সাং-বয়রা হাজী ফয়েজ উদ্দীন ক্রস রোড, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ২) মোঃ আইয়ুব সরদার(৩৭), পিতা-৯: আমিন সরদার, সাং-কুলিয়াদাইর বাদামতলা মোড়, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাটদ্বয় কে খুলনা মহানগরীর লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ কামরুজ্জামান ২১ ফেব্রুয়ারী সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।



