মাগুরায় থিয়েটার ইউনিটের পক্ষ থেকে বৃক্ষরোপণ


মতিন রহমান, মাগুরা: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা থিয়েটার ইউনিট বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে গাছের চারা রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিটের এর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আল এমরান, নাট্য কর্মী জিসান, রানা,সবুজ, নাঈমুরসহ শিক্ষক, সাংবাদিক ও থিয়েটার ইউনিটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চলতি সপ্তাহে থিয়েটার ইউনিট মাগুরা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও পরিত্যক্ত জায়গায় দুই শত বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার কর্মসূচি বাস্তবায়ন করবে।



