শ্রীনগরে রাস্তার সংস্কার কাজের ধীরগতিতে ভোগান্তি


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বৈচারপাড় একটি সড়কের কার্পেটিং কাজের ধীরগতির কারণে এলাকাবাসীর ভোগান্তি বেড়েছে। ওই এলাকার বড় পুকুর মসজিদ থেকে জোড়াবিল্ডিং পর্যন্ত প্রায় ৮২৫ মিটার (এলজিইডি) রাস্তার সংস্কার কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। গত রোজার আগে কার্পেটিং কাজের জন্য সড়ক খোড়াখুড়ি শুরু করা হলেও কচ্ছপগতির কাজে জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে, সড়ক খুড়ে পকেট করে ফেলে রাখায় বৃষ্টির পানি ও কাঁদামাটি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে জমাট বাঁধা কাঁদামাটি ও বৃষ্টির পানিতে মানুষ চলাফেরা চরতে পারছেন না। বিকল্প রাস্তার অভাবে স্কুল-মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের বাধ্য হয়ে কাঁদামাটি ও জমাট পানি উপেক্ষা করে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, সুমন নামে একজন ঠিকাদার সড়ক সংস্কার কাজের জন্য খোড়াখুড়ি শুরু করেন। এর পর থেকেই কাজে ধীরগতি ও অনিয়ম শুরু করেন। সড়কের এই পরিস্থিতিতে চমর ভোগান্তির শিকার হচ্ছেন তারা। মানুষের দুর্ভোগ লাঘবে দ্রæত রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে জানতে ঠিকাদার সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার দেখা মিলেনি।
সড়কটির কাজের তদারকীর দায়িত্ব প্রাপ্ত উপজেলার সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম জানান, দ্রæত কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হচ্ছে। স্থানীয়দের হাটা চলাফেরার উপযোগী করার জন্য সড়কে বালু ফেলতে বলা হয়েছে।



