দেশজুড়ে

মমেকে আরও ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা যান গাজীপুরের কাপাশিয়ার আব্দুল মালেক (৬০)। উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহের ত্রিশালের নুরুন্নাহার (৪০) ও জামালপুরের মাদারগঞ্জের মোমেনা বেগম (৫৫)।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, আইসিইউতে দুজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ‍্যে করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন দুজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭২ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারও করোনা শনাক্ত হয়নি।

এই বিভাগের আরও সংবাদ