দেশজুড়ে

নান্দাইলে “সেই সব মজার মানুষ ” নামক গ্রন্থের মোড়ক উম্মোচন

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে “সেই সব মজার মানুষ” নামের গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা হল রুমে শুক্রবার (২২ অক্টোবর) এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তফিল উদ্দিন মন্ডল বিরচিত “সেই সব মজার মানুষ ” নামক গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিশিষ্ট লেখক, কবি ও সহকারী অধ্যাপক (অব:) আফেন্দী নূরুল ইসলামের সভাপতিত্বে, হারুন আল রশীদ ও লেখক সাইদুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক তফিল উদ্দিন মন্ডল, গৌরিপুর কৃষি সম্প্রসারণ অফিসার শাওন, সরকারী আনন্দ মোহন কলেজের প্রফেসর তোফায়েল হোসেন খান, সিনিয়র সাংবাদিক এডভোকেট হাবিবুর রহমান, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক আলী আফজাল খান, সাংবাদিক রবিউল আলম ফরাজী, এ হান্নান আল আজাদ, এনামুল হক, প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ