সিরাজগঞ্জ

কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রার্থী হলেন যারা

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কামারখন্দ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই নির্বাচনের তফসিল ও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা শেষ হয়েছে। আগামী ২১ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ও ২৬ এপ্রিল ব্যালট নাম্বার ও প্রার্থীতা এবং ভোটার তালিকা প্রকাশ করা হবে। ০২ মে বহুল কাঙ্ক্ষিত কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে ১ জন মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছেন।

সভাপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, দেশ টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজ, দৈনিক ভোরের কাগজের কামারখন্দ প্রতিনিধি দুলাল হোসেন মন্ডল, বৈশাখী টিভির কামারখন্দ প্রতিনিধি আমিরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, দৈনিক আমার সংবাদের কামারখন্দ প্রতিনিধি ইয়াসিন কবির, দৈনিক ইত্তেফাকের কামারখন্দ প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল, দৈনিক আমার দেশ প্রত্রিকার কামারখন্দ প্রতিনিধি রাইসুল ইসলাম রিপন। সাংগঠনিক সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তরঙ্গ নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ওমর ফারুক ভুইয়া তিনি একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সার্বিকভাবে, কামারখন্দ প্রেসক্লাবের এই নির্বাচন ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ