দেশজুড়ে

উখিয়া-টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়েছে।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর জীম্বংখালী বিওপি’র টহলদল আজ সকালে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করে। এছাড়া হোয়াইক্যং বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তে অভিযান চালিয়ে ২০,০০০ পিস ইয়াবা জব্দ করে। অপরদিকে, হ্নীলা বিওপি’র আরেকটি বিশেষ অভিযানে উদ্ধার করা হয় ২,০০,০০০ পিস ইয়াবা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা।

এছাড়া, গত এক মাসে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকায় পৃথক অভিযানে ৩,৯০০ (তিন হাজার নয়শত) কেজি সার জব্দ করা হয়েছে এবং ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন,
“বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই বিভাগের আরও সংবাদ