দেশজুড়ে

নওগাঁয় বঙ্গমাতার জন্মদিনে ৭ জন নারী পেলেন সেলাই মেশিন

মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকীতে ৭ দু:স্থ নারী পেলেন সেলাই মেশিন।

রোববার (৮ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই নারীদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন মেশিনগুলো বিতরণের আয়োজন করে।

এই বিভাগের আরও সংবাদ

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের বঙ্গবন্ধু কর্ণারে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া পরিচালনা ও বঙ্গভবন থেকে সম্প্রসারিত অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ