বাগেরহাট

মোংলায় পর্যটন শিল্পকে বিকশিত করতে সাংস্কৃতিক অনুষ্ঠান

সুমন,স্টাফ রিপোর্টারঃ দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় শীতের আগমনীতে পর্যটকদের মাঝে চলছে উৎসবের আমেজ। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেলপশুর আয়োজনে পর্যটকদের আকর্ষণ বাড়াতে ও স্থানীয় ঐতিহ্য তুলে ধরতে মোংলায় হোটেল পশুর চত্বরে বুফে খাবারের পাশাপাশি মন মাতানো সূরে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হোটেল পশুর এর আয়োজনে শিল্পীদের নিয়ে পর্যটকদের উদ্দেশ্য এ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা। অন্যদিকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণের মুল কেন্দ্রবিন্দু মোংলা। একদিকে বন্দর নগরী অন্যদিকে নির্জন সুন্দরবন আবরো নদী ভ্রমণ যা পর্যটকদের ভ্রমনের এক আনন্দময় স্থান।

এই বন্দর নগরীতে আগত সকল পর্যটকদের উদ্দেশ্য বুফে খাবারের পাশাপাশি এই জমকালো আয়োজন। স্থানীয় শিল্প, সংস্কৃতি, ইতিহাস এবং জীবনধারা দেশি-বিদেশি ভ্রমণকারীদের সামনে তুলে ধরার জন্য অনুষ্ঠিত হয়েছে।

এ বর্নাঢ্য আয়োজনে পর্যটন,সংস্কৃতি আর আনন্দের মেল বন্ধনে উৎসবমুখোর হয়ে উঠে বন্দর নগরী। গানের তালে তালে উচ্ছাসে মেতে ওঠেন দর্শকেরা। একপর্যায়ে হোটেল পশুর সাংস্কৃতিক মঞ্চে দর্শকদের উচ্ছাস আর স্থানীয় ঐতিহ্য বর্নিল উপস্থাপনায় পর্যটন কেন্দ্র মোংলা পরিনত হয় মহা মিলনমেলায়।

এই বিভাগের আরও সংবাদ