মুন্সিগঞ্জ

শ্রীনগরে ইলেকট্রিক চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ইলেকট্রিক চুলা থেকে লাগা আগুনে টিন ও কাঠ দিয়ে নির্মিত একটি বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাকশা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের খবর আসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার সময় ইলেকট্রিক চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। টিন ও কাঠ দিয়ে নির্মিত ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।

এই বিভাগের আরও সংবাদ