ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী মদ ও এসকাফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: এসআরবি-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ১১ বোতল বিদেশী মদ ও ২৮ বোতল এসকাফ সিরাপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত (৯ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা ১৮.১০ ঘটিকার সময়গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি থেকে ২ জন ব্যক্তি মোটরসাইকেলযোগে মাদকদ্রব্যসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছে।

উক্ত সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগরগামী সড়কের শিমরাইলকান্দি ২য় ব্রীজের পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে ১টি মোটরসাইকেলকে থামানোর জন্য সিগন্যাল দিলে মোটরসাইকেলটি সিগন্যাল অমান্য করে পলায়নের চেষ্টাকালে ২ জন ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে মাদকদ্রব্য বিদেশী মদ ও এসকাফ সিরাপ রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা ২টি কালো পলিথিনের ভেতর থেকে ১১ বোতল বিদেশী মদ, ২৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- বাবুল মিয়া(২৮), পিতা- শিকদার মিয়া, নোয়াগাও, আশুগঞ্জ ও মোঃ শাহিন মিয়া (৩৪), পিতা- মৃত ইয়াকুব মিয়া, নাটাই, সদর, উভয় ব্রাহ্মণবাড়িয়া।

এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ