মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জে অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনপিবি নিউজের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মো. মাসুমের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোস্তফা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে এনপিবি নিউজ পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। শুরু থেকেই সংবাদমাধ্যমটি সত্য, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করছে। পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে এনপিবি নিউজ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং এনটিভির জেলা প্রতিনিধি মাইনুদ্দিন সুমন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. লিটন আহমেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি শুভ ঘোষ, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল রানা, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমিত সুমন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ, বাংলা টিভির জেলা প্রতিনিধি রুবেল মাদবর, আমাদের সময়ের জেলা প্রতিনিধি মো. নাদিম হোসাইন এবং মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল এস টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহানাজ বেগম হিরা। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এই বিভাগের আরও সংবাদ